সাত খুন : নূর হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচূত প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামিকে হাজির করা হয়।
সাত খুন মামলায় সোমবার দ্বিতীয় বারের মত স্বাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ্যতার কারণে র্যাবের প্রাক্তন সিও তারেক সাঈদকে আদালতে হাজির না করায় স্বাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এ আগে গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুইটি মামলার চার্জগঠন করা হলে ২৫ ফেব্রুয়ারি মামলার নির্ধারিত তারিখে স্বাক্ষ্যগ্রহণের আদেশ প্রদান করেন আলাদাত ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত সংস্থা নূর হোসেন, র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 