News Bangla 24 BD | সালমানের বিয়ের গুঞ্জন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বলিউডের হার্টথ্রব ব্যাচেলর সালমান খান। তার এক চিলতে হাসি মেয়েদের ঘুম হারাম করার জন্য যথেষ্ঠ। বয়স পঞ্চাশ পূর্ণ হলেও বিয়েটা করা হয়ে ওঠেনি সালমানের। এর আগে বেশ কয়েকজন প্রেমিকাকে ঘিরে বারকয়েক সালমানের বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেগুলো গুঞ্জনই থেকে যেত। এবার আবার শোনা যাচ্ছে বিয়ের গুঞ্জন। বিয়ে কার সঙ্গে হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে এর আগে সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গে বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিছুদিন আগে দুবাইয়ে সালমানকে দেখা গিয়েছিল লুলিয়ার সঙ্গে একটি জুয়েলারি দোকানে।

গত ২৯ ফেব্রুয়ারি গোপনে বিয়ে সেরে ফেলেন সাল‍মানের ঘনিষ্ঠ বন্ধু প্রীতি জিনতা। প্রীতির বিয়ের খবর ছড়িয়ে পরার পর থেকেই সবার মনে প্রশ্ন, প্রীতি তো বিয়ে করলেন এবার কি তবে সালমানের পালা? সালমানের পরিবারের পক্ষ থেকেও চাপ দেওয়া হচ্ছে বিয়ের জন্য। আগামী এপ্রিলের মধ্যেই বিয়ের ব্যাপারে তারা শেষ সিদ্ধান্ত শুনতে চান সালমানের কাছ থেকে। শুধু তাই নয়, জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছে শুভ কাজটির জন্য। সালমান ভক্তদের জন্য সুখবর, হয়তো এর মধ্যে যে কোনো একটি মাসেই বাজবে বিয়ের সানাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ