News Bangla 24 BD | 'যৌথ প্রযোজনার ছবি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের চলচ্চিত্রে' - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‘যৌথ প্রযোজনার ছবি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের চলচ্চিত্রে’


স্বাধীনতার পর থেকেই নানা দেশের সাথে নিয়ম মেনে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ হলেও গত ২ বছর ধরে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ বিষয়ে উঠেছে নানা অভিযোগ।

চিত্রায়ন, কলাকুশলীর সংখ্যা সহ নানা নিয়ম ভাঙছেন নির্মাতারা। আর, এতে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে বলে মত সংশ্লিষ্টদের।

১৯৭৩ সালে ‘ ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি চলচ্চিত্রে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ। এরপর গৌতম ঘোষ সহ বেশ ক’জন নির্মাতা নির্মাণ করেন বেশকটি জনপ্রিয় চলচ্চিত্র।

তবে, ২০১৪ সালে নির্মিত একটি ছবি দিয়ে এক্ষেত্রে বিতর্কের শুরু হলেও তা আমলে না নিয়ে পরবর্তীতে তৈরি হয় এরকম আরো বেশ কিছু ছবি। দু’দেশের কলাকুশলীদের সমান অংশগ্রহণ সহ নির্মাণের অনেক শর্ত পূরণ না হলেও দু’দশেই মুক্তি পায় ছবিগুলো। কলকাতায় মখ থুবরে পড়লেও ব্যবসা করে বাংলাদেশে।

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘ভারতীয় পরিচালকরাই যৌথ প্রযোজনার নামে ছবি করেছেন এবং বাংলাদেশের বাজার দখলের চেষ্টা করছেন। এমনিতেই দেশীয় চলচ্চিত্র বিভিন্ন কারণে হুমকির মুখে। সেখানে যদি আবার ভারতীয় আগ্রাসনের মুখে পড়তে হলে সেটি খুবই নেতিবাচক হবে।’

যৌথ প্রযোজনার আড়ালে ভারতীয় আগ্রাসন কখনোই গ্রহণযোগ্য নয় বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তাই নিয়ম মেনে দুদেশের সমান স্বার্থ বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের পরামর্শ তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ