শত্রুতা ভুলে এখন বন্ধু বলিউড কিং শাহরুখ খান এবং সুপারস্টার সালমান খান। ব্যক্তিগত লড়াই বন্ধ হলেও বক্স অফিসে কিন্তু লড়াইটা ঠিকই থাকছে। আসছে ঈদুল ফিতরে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সালমান খানের সুলতান এবং শাহরুখ খানের রাইস।
যশ রাজ ফিল্মের ওয়েবসাইটের বরাত দিয়ে বলিউড লাইফ ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, সুলতান সিনেমাটি পূর্বের নির্ধারিত সময় আনুযায়ী ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না।’ অন্যদিকে কিছুদিন আগে রাইস সিনেমার প্রযোজক রিতেশ সিদওয়ানি জানিয়েছিলেন, রাইস সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ঈদুল ফিতরে।
এর আগে বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনার কথা জানা গেলেও সুলতান সিনেমা নিয়ে কিছুটা সংশয় ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিনেমা মুক্তির তারিখ পেছানো নিয়েও গুঞ্জন শোনা যায়। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মুখোমুখি শাহরুখ এবং সালমান।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 