News Bangla 24 BD | ফাইনালের জন্য প্রস্তুত ভারত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের জন্য প্রস্তুত ভারত। এশিয়া কাপের নবম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আমিরাতের দেয়া ৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটের ব্যবধানে জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।

আগামী ০৬ মার্চ ফাইনালের মঞ্চে লড়বে ভারত ও বাংলাদেশ।

৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৪৩ রান তুলে নেন।ইনিংসের ষষ্ঠ ওভারে কাদির আহমেদের বলে মোহাম্মদ নাভীদের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান রোহিত শর্মা। বিদায়ের আগে ২৮ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে রোহিত করেন ৩৯ রান।

শিখর ধাওয়ান ২০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। আর যুবরাজ সিং করেন ২৫ রান। তার ১৪ বলের ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কা। এ দুই ব্যাটসম্যান মিলে ৩৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে, ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮২ রানেই গুটিয়ে যায় বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি।

আগে ব্যাটিংয়ে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে ছন্দহীন হয়ে পড়ে আরব আমিরাতের ব্যাটসম্যানরা। দলীয় ২ রানের মাথায় দুজন ব্যাটসম্যান ফিরে যান সাঁজঘরে। আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন সাইমন আনোয়ার। ওপেনিংয়ে নামা রোহান মোস্তফা করেন ১১ রান। তাছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে না পারায় দলীয় মাত্র ৮১ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস।

বল হাতে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ২টি উইকেট পান। তাছাড়া হরভাজন সিং, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও যুবরাজ সিং একটি করে উইকেট পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ