News Bangla 24 BD | মেসির হ্যাটট্রিকে ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সা - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

মেসির হ্যাটট্রিকে ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সা


বৃহস্পতিবার রাতে রায়ো ভায়েকানোকে তাদেরই মাঠে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দিকে আরো একধাপ এগিয়ে গেলো কাতালানরা। এর মধ্য দিয়ে স্প্যানিশ দল হিসেবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সা।
তাদের এই জয়যাত্রা শুরু হয় গত বছরের অক্টোবরে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে। গত বছরের ট্রেবল জয়ী বার্সা এই সময়ের মধ্যে ২৯টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। বাকি ৬টি ম্যাচ ড্র। এর ফলে ১৯৮৮-৮৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া রেকর্ড ভেঙে ফেললো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা।
গত রাতের ম্যাচে বার্সার হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এর আগে ও পরে গোল দুটি করেন ইভান রাকিটিক ও আরদা তুরান।
ম্যাচের ২২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন দলের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিক। এরপরের মিনিটেই নেইমারের অ্যাসিস্টে স্কোরকার্ডে নাম লেখান মেসি। প্রথমার্ধের শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিয়েগো লরেন্তে। এর ফলে ১০ জনের দল নিয়ে ২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন মেসি। ম্যাচের ৬৯ মিনিটে বার্সা পেনাল্টি পেলে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মৌসুমে বার্সার সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। কিন্তু ৩ মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূর্ণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন মেসি।
এর আগে ম্যাচের ৫৭ মিনিটে রায়োর হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মানুচো। তবে এর ১০ মিনিট পর ম্যানুয়েল ইতুরা লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় রায়ো। ছোট দল নিয়ে বার্সার সঙ্গে আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা। ম্যাচের ৮৬ মিনিটে রায়োর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরদা তুরান যেটি বার্সার গায়ে তার প্রথম গোল। এর ফলে রায়ো ভায়েকানোর বিপক্ষে গত ১০ বারের দেখায় ৪৫টি গোল করলো বার্সা।
দাপুটে এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৮ ও রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেলো শীর্ষে থাকা বার্সা। ২৭ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৬৯ পয়েন্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ