যুদ্ধাপরাধী মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আপিলের রায় বহালের খবর জেনেও তেমন কোনো প্রতিক্রিয়া নেই
গাজীপুর প্রতিনিধি
ফাঁিসর দন্ডপ্রাপ্ত বন্দি যুদ্ধাপরাধী মীর কাসেম আলী কাশিমপুর কারাগারের কনডেম সেলে আপিল বিভাগের তার ফাঁসির রায় বহাল থাকার খবর জানতে পেরেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। এসময় তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি । তবে আদালতের রায়ের কাগজ হাতে পেলে তা আনুষ্ঠানিকভাবে কারাবন্দি আসামি মীর কাসেম আলীকে শোনানো হবে বলেও জানিয়েছেন। ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার রায় আপিলেও বহাল রয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলী কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দি রয়েছে। সেখানে কোন টেলিভিশন কিংবা রেডিও না থাকায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত রায়ের বিষয়টি তিনি জানতে পারেননি। তবে দুপুরের সময় মীর কাসেম অনানুষ্ঠানিকভাবে আপিল বিভাগের রায় জেনেছেন। এসময় তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
প্রশান্ত কুমার বণিক বলেন, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলের দৈনিক নয়া দিগন্ত পত্রিকা কার্যালয় থেকে মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শুরু হয় তার যুদ্ধাপরাধের বিচার। ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিততে এই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা করা হয়। এরায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আর ট্রাইব্যুনালে দেয়া রায়ের সর্বোচ্চ সাজাই আপিল বিভাগেও বহাল থাকে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 