ইউনেস্কো সদর দপ্তরে নারী দিবস উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী
আবু তাহির ,ফ্রান্স:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। নারীর লড়াই ও সংগ্রামের ইতিহাসে বোনা এই আন্তর্জাতিক নারী দিবস। নারীর অর্জন, আর অগ্রযাত্রার প্রতিক এ দিবস প্রতিবছরের মতো এবারো ব্যাপক আয়োজনে ইউনেস্কো সদর দপ্তরে উদযাপিত হয়েছে।এবছর বাংলাদেশের দুই প্রখ্যাত শিল্পী মাকসুদা ইকবাল নিপা এবং মোহাম্মদ ইকবাল এ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহন করেন।
এসময় চিত্র প্রদর্শনীর উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা। তিনি তার বক্তব্যে নারীর সমান অধিকার ও অগ্রগতির নিশ্চয়তা প্রদানে ইউনেস্কোর ধারাবাহিক সহায়তা তুলে ধরেন ।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সাথে বাংলাদেশের শিল্পিদ্বয়কে পরিচিত করে দেন ও নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রনি ভুমিকা তুলে ধরেন।
এবারের এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও আরমেনিয়া ,বাহরাইন,কিউবা , ডমিনিকান রিপাবলিক , টগো , তুর্কি , এবং ইউক্রেন অংশগ্রহণ করে। এ প্রদর্শনীতে এশিয়া অন্চল থেকে অংশগ্রহন কারী বাংলাদেশের প্রখ্যাত চিত্র শিল্পী মাকসুদা ইকবাল নিপা তার চিত্রকর্মে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তুলেন।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 