News Bangla 24 BD | গাজীপুরে ফুডস্ এন্ড বেভারেজকে জরিমানা, লতা হারবাল সীলগালা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে ফুডস্ এন্ড বেভারেজকে জরিমানা, লতা হারবাল সীলগালা


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত লতা হারবাল বিডি লিঃ ও ্ সৈয়দ ফুডস এন্ড বেভারেজ কোম্পানী নামে দুইটি প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইনসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার করে পন্য বিক্রির অপরাধে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন।

র‌্যাব ১ এর সহকারী পুলিশ সুপার মো.আকরামুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর থানা এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পুবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত “ লতা হারবাল বিডি লিঃ”কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই লাইনসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার করে স্কীন ক্রিম বিক্রয় ও বিপনন করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর ধারা ৩১(এ)মোতাবেক উক্ত প্রতিষ্ঠানটিকে সীলগালা করে। এসময় মালিক মো. আইয়ুব আলী ফাহিম (৬৮) ও মো. মিজানুর রহমান (৪৫) পলাতক ছিল। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। একই এলাকায় অবস্থিত “ ্ সৈয়দ ফুডস এন্ড বেভারেজ কোম্পানী”কে বিএসটিআই লাইসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার, সফ্ট ড্রিংকস্ পাউডার, হলুদের গুড়া, মরিচের গুড়া বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর ধারা ৩১(এ) মোতাবেক উক্ত কোম্পানী’কে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময় ভ্রাম্যমান আদালত জব্দকৃত অবৈধ সফ্ট ড্রিংকস্ পাউডার ৫০ কার্টুন, টেস্টি স্যালাইন ৫০ কার্টুন, হলুদের গুড়া ২ বস্তা ও মরিচের গুড়া দুই বস্তা ধ্বংস করে। উক্ত সময়ে বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত কোম্পানীদ্বয় দীর্ঘদিন যাবৎ বিএসটিআই লাইনসেন্স বিহীন বিভিন্ন ধরনের পণ্য, মানচিহ্ন ব্যবহার করে স্কীন ক্রিম বিক্রয় ও বিতরন করে সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে আসছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ