কাশিমপুর কারাগারে একজনের ফাঁসি কার্যকর
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে একটি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি বন্দির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। ফাসি নিহত আয়ুব আলী চেয়ারম্যান (৭০), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাঘাড়া ইউনিয়নের জনাবআলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ওই কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, আয়ুব আলী চেয়াম্যান একটি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। উচ্চ আদালত তার ফাঁসির রায় বহাল রাখায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার ফাঁসি কার্যকর করা হয়। এসময় গাজীপুরের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা সিভিল সার্জন উপস্থিত ছিলেন। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 