জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বাংলা একাডেমিতে
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে মোট ৮ টি ইভেন্টে (রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, লোকগীতি বাংলা কবিতা আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা) প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ এবং সর্বশেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা গত ১২ মার্চ ঢাকাস্থ সরকারি সংগীত কলেজে সমাপ্ত হয়েছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯শে মার্চ শনিবার বিকেল ৪ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 