News Bangla 24 BD | ক্যানসারে ক্ষয়ে যাওয়া শিরদাঁড়া বাঁচিয়ে দেবে স্পঞ্জি পলিমার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ক্যানসারে ক্ষয়ে যাওয়া শিরদাঁড়া বাঁচিয়ে দেবে স্পঞ্জি পলিমার


ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের চিকিত্‍‌সায় পরীক্ষামূলকভাবে স্পঞ্জি পলিমার প্রয়োগ করে আশাতীত সাফল্য পেলেন গবেষকরা। ক্যানসার আক্রান্তদের মধ্যে স্কেলেটাল মেটাস্টেসেস অনেক সময়েই দেখা যায়। সে ক্ষেত্রে মূল ক্যানসারের চিকিত্‍‌সার পাশাপাশি মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশের চিকিত্‍‌সারও প্রয়োজন হয়ে পড়ে। নতুন পদ্ধতিতে মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত ভার্টিব্রাকে সরিয়ে, সেখানে স্পঞ্জি পলিমার গ্রাফ্ট করা হয়। স্পঞ্জি হওয়ায় দেহরস শুষে ক্রমে তা বেড়ে নির্দিষ্ট আকার নেয়। ফলে, মেরুদণ্ডে ঠিকঠাকভাবে খাপ খেয়ে যায়। এই গবেষক দলের অন্যতম মায়ো ক্লিনিকের গবেষক-চিকিত্‍‌সক লিচুন লু জানান, মেটাস্টেটিক স্পাইনাল টিউমারের চিকিত্‍‌সাই ছিল আমাদের লক্ষ্য। স্পঞ্জি পলিমার প্রয়োগ করে, আমরা সেই অভিষ্ট লক্ষ্যেই পৌঁছেছি। লু জানান, এই স্পঞ্জি পলিমার গ্রাফ্টিং করে বসানোর কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় আকার নিয়ে শূন্যস্থানটিকে ভরাট করে। এতে চিকিত্‍‌‍‌সা খরচও ব্যয়বহুল নয়। ফলে, রোগীর পরিবারের উপর আর্থিক চাপও কম পড়ে। রোগী দ্রুত সুস্থও হয়ে ওঠেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ