News Bangla 24 BD | গুজব উড়ালেন কারিনা - News Bangla 24 BD
News Head

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বেশ কিছু দিন ধরেই তাকে নিয়ে গুঞ্জন উড়ছে পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু এসব গুজবে জল ঢাললেন কারিনা।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি পাকিস্তানি কোনো চলচ্চিত্রে কাজ করছি না। এ সবই গুজব। আমি এখন কি অ্যান্ড কায়ের চলচ্চিত্রের প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছি।’

এর আগে এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে বলা হয়, পাক পরিচালক শোয়েব মনসুরের পরবর্তী চলচ্চিত্রের মাধ্যমে নাকি পাকিস্তান চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন কারিনা। এ জন্য মনসুরের সঙ্গে কথা বলতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তারা ছবির বিষয়ে কথাবার্তাও শেষ করেছেন।

আর বাল্কি পরিচালিত কি অ্যান্ড কায়ের চলচ্চিত্রে কারিনার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। আগামী ১ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ