নন্দিত অভিনেত্রী দিতি আর নেই : প্রথম জানাজা সম্পন্ন
জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিতির মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা।
দিতিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ আরো অনেকেই।
দিতির মরদেহ হিমঘরে রাখা হবে। সেখান থেকে সোমবার সকালে সোনারগাঁওয়ের দপ্তপাড়া পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হবে। পরে বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 