News Bangla 24 BD | এফডিসিতে দিতিকে শেষ শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এফডিসিতে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারকা শিল্পীরা দিতির স্মৃতিচারণ করেন।

আজ সোমবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে দিতির দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ।

গতকাল রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এরপর বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

সোমবার ভোরে রাজধানীর গুলশানে দিতির বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। সকাল ৯টার পরপর মরহুমাকে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এরপর দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‍গ্রামের বাড়িতে। বাদ জোহর সেখানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন খ্যাতিমান এই চিত্রনায়িকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ