News Bangla 24 BD | বাউবি’তে চার দিনব্যাপি টিউটর ট্রেনিং ওর্য়াকসপ শুরু - News Bangla 24 BD
News Head

বাউবি’তে চার দিনব্যাপি টিউটর ট্রেনিং ওর্য়াকসপ শুরু


গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপি টিউটর ট্রেনিং ওর্য়াকসপ শুরু হয়েছে। সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে টিউটর ট্রেনিং ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা অংশ নিচ্ছেন। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু তাহের, ডিন স্কুল অব বিজনেস অধ্যাপক ড. মোহাম্মদ গালিব আহসান, স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. মো. মহসিনউদ্দিন ও ওপেন স্কুলের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। সোমবার রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করছেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। এ ওর্য়াকসপ আগামি ২৪ মার্চ বৃহস্পতিবার সমাপ্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ