News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ও সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তির পূণঃ আবেদন ২৯ মার্চ - News Bangla 24 BD
News Head

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ও সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তির পূণঃ আবেদন ২৯ মার্চ


গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও ১ম বর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল শিক্ষার্থী আগামী ২৯ মার্চ বিকাল ৪টা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
উল্লেখ্য এ সকল নতুন প্রাথমিক আবেদনকারীদের কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না তৎপরবর্তীতে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরনের শিক্ষার্থীদের আবেদন অনলাইনে নিশ্চয়ন না করা হলে তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি পরবর্তীতে উল্লিখিত ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ