News Bangla 24 BD | ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ হবে - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এরপর অনিবন্ধিত সিম কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের কাছে যাবে না। এটি শুধুমমাত্র এনআইডিতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ৩০ এপ্রিলের মধ্যে যে সব মোবাইল ফোন কোম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়নি, সেগুলোতে সংকেত পাঠানো হবে। এরপরও নিবন্ধন করা না হলে ক্রমান্বয়ে সিমগুলো বন্ধ করে দেয়া হবে।

তারানা হালিম জানান, আমরা আশা করছি, কয়েক ঘণ্টা সিম বন্ধ করার পর সংকেত পেয়ে সিমের মালিকরা নিবন্ধন করে নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ