News Bangla 24 BD | তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই -উপাচার্য ড. হারুন-অর-রশিদ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই –উপাচার্য ড. হারুন-অর-রশিদ


গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “নারী আমাদের জীবন, সমাজ ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। নারী আমাদের মা, ভগ্নি, সন্তান, সহধর্মিনী। নারীদের উপর যারা সহিংসতা চালায় তারা অমানুষ, বর্বর, বণ্য জানোয়ার তুল্য। কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের দ্বিতীয় বর্ষ সম্মানের ছাত্রী সোহাগী জাহান তনু আমাদের মেধাবী ও সংস্কৃতিবান শিক্ষার্থী। তার নৃশংস হত্যাকান্ডে আমরা গভীরভাবে বেদনার্থ। এ ঘটনা দেশজুড়ে মানুষের বিবেককে প্রচন্ড নাড়া দিয়েছে। ক্ষোভ ও ঘৃণা প্রকাশের কারো ভাষা নেই। আমি তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”তিনি মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটরিয়ামে কলেজ শিক্ষকদের ১০০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদানকালে এসব কথা বলেন। শিক্ষক প্রশিক্ষণ ব্যাচের দর্শন, প্রাণিবিদ্যা ও মার্কেটিং বিষয়ে ৬৬ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাজাহান মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম শাহাদত আলী। অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ