শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরিত হয়েছে–নাসিম
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরিত হয়েছে। এটা অব্যাহত রাখার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হতে সবার ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ মেরিয়ট কনভেনশন সেন্টারে ঢাকা ১০ আসনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে হয়ে গেছে ‘আলোকিত বাংলাদেশ’। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।
গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন বলেই দেশের সব খাতে পরিবর্তন হচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এটা দেশবাসীর কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। এ কারণে শুধু ২০১৯ সালের নির্বাচন নয়, ২০২৪ সালের নির্বাচনেও জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন 