ফ্রেন্চ -বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদ্যাপন
আবু তাহির ,ফ্রান্স :
প্যারিসে ফ্রেন্চ- বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় ২রা এপ্রিল শনিবার বিকেলে প্যারিসের লা কর্ণভ মেরির হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।
পরিষদের যুগ্ম সম্পাদক আমিন খান হাজারীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক বক্তৃতা করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যান্সরী হজরত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লারাকের প্রেসিডেন্ট জেক লো সার্জ,জেনারেল সেক্রেটারি জো মুলা, লা কর্ণভের এসিস্টেন্ট মেয়র আঞ্জুমান সাইদ,মুক্তিযোদ্ধা তসলিম হেলাল,প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির ,সাধারন সম্পাদক এনায়েত হোসেন সোহেল।
বক্তব্য রাখেন,সুমন বড়ুয়া লিটন,শরিফ আহমদ সৈকত,হুমায়ুন কবির,মিয়া ফাতেমা খাতুন,নজরুল হোসেন চৌধুরী,সালেহ আহমদ,তপন দাস।
বক্তারা প্রবাসী ছেলেমেয়েদের সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন,আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেনো আমাদের শেকড়ের ইতিহাস ভুলে গেলে চলবে না। সবাইকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তবে সত্যিকারের বাংলাদেশি হিসেবে গর্ববোধ করা যাবে।
পরে ফ্রেন্চ -বাংলা স্কুলের শিক্ষিকা রানী তাহেরের পরিচালনায় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।এতে কবিতা,ছড়া,গল্প, গান পরিবেশন করেন শিক্ষার্থী প্রিয়তি,রিদিতা,আনুশকা,ফারিহা,লিমা,লিংকন,নিবির,নিপশি,পার্থিব,বিজন,সুর্য,সৌরভ,তিশা,অমিতা,আইশা,আজরিন,আবিদ,আদনান,অনিশ,মেহরাজ,হাসিব,পাপিয়া ।
অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছড়াকার সাইফুল ইসলাম এর উপস্থাপনায় কবিতা ও গান পরিবেশন করেন সাইফুল ইসলাম,সুমা দাস,ফ্লোরা ,আতাউর রহমান বেনু,শম্পা বড়ুয়া,সর্মীস্টা বড়ুয়া ,নাজনীন,বদরুজ্জামান ।এ সময় উপস্থিত ছিলেন,হাসনা জাহান,ফাতেমা খাতুন,জোবায়দা খান,সায়েদা আক্তার,হামিদ ভুইঞা,তপন,শিপন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 