গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি জেলার কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. কফিল উদ্দিন (৩৬)। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানার আদেশও প্রদান করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা বেগমকে প্রায়ই মারধর ও নির্যাতন করতো স্বামী কফিল উদ্দিন। এর জেরে ২০১০ সালের ২২ ফেব্রু য়ারী রাতে কফিল উদ্দিন তার স্ত্রী মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যাকান্ডটিকে আত্মহত্যার কথা বলে প্রচার করে স্বামী কফিল উদ্দিন। ঘটনার দুই দিন পর নিহতের ভাই মেঘু মিয়া বাদি হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই বাছেদ মোল্লা তদন্ত শেষে কফিল উদ্দিনকে অভিযুক্ত করে একই বছরের ১২ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামি কফিল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। এছাড়া এ দন্ডের অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট ফজলুল কাদের, আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল খালেক।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 