News Bangla 24 BD | কুমিল্লার আদালতে জামিন পেলেন রিজভী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় কুমিল্লার আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুর ২টায় তিনি কুমিল্লার ৫নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে এ জামিন পান। এর আগে সকাল ১০টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন দাখিল করেন। রুহুল কবির রিজভী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, এ মামলায় তিনি (রিজভী) উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার তিনি কুমিল্লার ৫নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে জামিনসহ এ মামলার পরবর্তী ধার্য্য তারিখগুলোতে ব্যক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী আহমেদ কুমিল্লায় পৌঁছলে দলের নেতা-কর্মীরা আদালত অঙ্গনে ভিড় করেন।
গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার হতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় ৮ জন নিহত হন। এ ঘটনার মামলায় রুহুল কবির রিজভী আহমেদকে হুকুমের আসামিভূক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ