চমক নিয়ে আসছে পালসারের নতুন বাইক
এবার ক্রুজার স্পোর্টস (সিএস) ৪০০ মডেলের নতুন বাইক বাজারে নিয়ে আসছে বাজাজ। বাইকটিতে থাকবে ডুয়েল স্পিডোমিটার। একটি স্পিডোমিটার হেডলাইটের ওপরে এবং অন্যটি বাইকের ফুয়েল ট্যাংকের ওপরে।
২০১৬ সালে এসে বাইকটি নির্মাণ শুরু করে বাজাজ। এর আগে ২০১৪ সালে দিল্লীতে অনুষ্ঠিত অটো এক্সপোতে কনসেপ্ট বাইক হিসেবে বাইকটি প্রদর্শন করেছিল প্রতিষ্ঠানটি। অধিক শক্তিশালীর বাইকগুলোর মধ্যে চলতি বছরে এটাই সর্বোচ্চ সিসির বাইক হবে বলে দাবি করছে বাজাজ।
বছরের শুরুতে বাইকটি পরীক্ষামূলক চালিয়ে দেখেছে বাজাজ। ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ এই বাইকটি বাজাজের শোরুমে পাওয়া যাবে। বাইকটির মূল্য ২ লাখ রুপির মধ্যে হবে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
৩৭৫সিসির সি এইচ ৪০০ বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে নতুন স্টাইলের শর্ক অ্যাবসর্ভার। কেটিএমের ডিউক ৩৯০ বাইকটির মতো শক্তিশালী বাইক এটি। সিঙ্গেল সিলিন্ডারের এই বাইকটির বিএইচপি ৪০। বাইকটির বডি লুকিংয়ে পরিবর্তন আনা হয়েছে। পেছনের টেল লাইট এবং সামনের হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 