গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ৬ জনকে ৯ লক্ষাধিক টাকা জরিমানা
মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুর মহানগরের লক্ষীপুরা, বিলাশপুর ও ভূরুলিয়া এলাকার ৬ গ্রাহক কে মঙ্গলবার ৯ লাখ ২৮ হাজার ৪৪ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: রেবেকা সুলতানা মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির অপরাধে ৬জনকে ৯ লাখ ২৮ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে লক্ষীপুরা এলাকার মো. নূরুল ইসলামকে ১ লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা, মো. নাজির মোল্লাকে ১ লাখ ৭২ হাজার ৮৬৮ টাকা, উত্তর বিলাশপুরের মো. রুহুল আমিনকে ১ লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা, মো. আমির উদ্দিন খানকে ৪০ হাজার ৭২০ টাকা, ভূরুলিয়া এলাকার খায়রুন নাহারকে ২ লাখ ৭ হাজার ৩৪২ টাকা এবং মো. রফিকুল ইসলামকে ১ লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা জরিমানা করা হয়েছে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 