ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটস অ্যাপ!
সকালে অফিসে ঢুকতে না ঢুকতেই হোয়াটস অ্যপ বসের মেসেজটা পেলাম। বিনা ইন্টারনেটেই নাকি হোয়াট্সঅ্যাপ করা যাবে। সত্যি! তা হলে তো আমার-আপনার মতো সকলের পোয়াবারো। ভাবুন, এই অ্যাপ দিয়ে প্রতি দিন অজস্র ছবি বা মেসেজ চালাচালি তো রয়েইছে। অফিস কলিগদের কাছ থেকে কত অসংখ্য গান যে নিজের মুঠোফোনে পুরেছেন, সে খেয়াল আছে। এখন সেই হোয়াটস অ্যাপ যদি ফ্রি অব কস্টে আপনার মোবাইল জীবনের সঙ্গী হয় তবে কী কাণ্ডই না হবে। সুত্র-আনন্দবাজার
হোয়াটস আ্যাপ মেসেজ, ছবি বা গান চালাচালি করতে গ্যাঁটের কড়ি খরচ করতে হয় না ঠিকই। কিন্তু, ইন্টারনেটের কানেকশন না থাকলে যেমন আপনার মোবাইলে ওয়েবসাইট ব্রাউজ করা যায় না তেমন ভাবেই হোয়াটস অ্যাপও করা যায় না। ফলে, এই অ্যাপের ব্যবহারে ঘুরিয়ে নাক ধরার মতো সামান্য হলেও আপনার পকেট ফাঁকা হয়।
সকালের এই খবর শোনামাত্রই স্মার্টফোনের দুনিয়ায় তো বটেই অফিস কলিগদের মধ্যেও হইচই শুরু হয়েছে। অতএব সত্যিটা জানতে মাঠেই নেমে পড়লাম। বসের সেই মেসেজের সঙ্গে একটা লিঙ্ক দেওয়া ছিল। ওতে ক্লিক করলেই জাদুকাঠির দরজা চিচিং ফাঁক! তবে একটা গেরো আছে। জনা পনেরো বন্ধুকে ইনভাইট না করলে ফ্রি হোয়াট্সঅ্যাপ কাজ করবে না। তবে উপায়? ইনভাইট বাটনে ক্লিক করার আগে খানিক ক্ষণ দোনামনা করে অতএব এক টেক স্যাভি বন্ধুর পরামর্শ নিলাম। আর তখনই জানতে পারলাম আসল সত্যিটা!
আর সেটা জেনে রাখুন আপনিও। যে ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের মেসেজ আসছে তা আসলে একেবারেই ভুয়ো। ফাঁদে পা দিয়ে এ ধরনের কোনও লিঙ্কে ক্লিক করলেই আপনার পনেরো জন বন্ধুর নাম-সহ লিঙ্ক তিনটে র্যান্ডম গ্রুপের কাছে চলে যাবে।
অদ্ভুত ভাবে, এ বার আপনার ওই বন্ধুদের কাছে এই বলে নোটিফিকেশন পৌঁছে যাবে যে, তা ভেরিফায়েড হয়ে গিয়েছে। তবে, তত ক্ষণে আপনি যে স্প্যামের মতো মারাত্মক ভুলভুলাইয়ায় ঢুকে পড়েছেন তা নিশ্চিত। ফলে, এ ধরনের মেসেজ যতই লোভনীয় হোক না কেন, সাবধান!

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 