ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে–খালেদা জিয়া
নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন করে শহীদেও রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে। এবাবে দেশকে শান্তি ও উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলতে হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার বিকেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন গণতন্ত্র ফেরাতে হাতে হাত, কাঁধে কাধ রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, অনেক যন্ত্রনা আছে, বেদনা আছে, পেছেনের কষ্ট বেদনা ভুলে সামনে এগিয়ে যেতে হবে।
খালেদা জিয়া বলেন, আমি বিএনপির পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে নববর্ষেও শুভেচ্ছা জানাই। দেশবাসী, বিশ্ববাসী, প্রবাসীসহ, শিশু, মহিলা, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
বর্ষবরণের অনুষ্ঠানে বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 