News Bangla 24 BD | প্যারিসে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

প্যারিসে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন


প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি: স্বরলিপি শিল্পীগোষ্ঠির জমকালো আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদযাপিত হলো বাংলা নববর্ষ বরণে বৈশাখি উৎসব ১৪২৩। শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশের সঙ্গে মিল রেখে নতুন বছরকে বরণ করতে লেহালের জকসিম দ্যু বেলি পার্কে পরিবার-পরিজন নিয়ে জড়ো হয় বহু বাঙালী। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে নেচে-গেয়ে বাংলা নববর্ষকে বরণ করে তারা।

প্যারিসের জকসিম দ্যু বেলি পার্ক পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। অতীতের সব স্মৃতি ভুলে পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করতে ভিড় জমায় সব শ্রেণিপেশার মানুষ। চলনে বলনে আর পোশাকে প্যারিসের মাটিতেও তাদের ষোল আনাই বাঙালীআনা। কণ্ঠে একেঅপরের প্রতি নববর্ষের শুভেচ্ছা।

শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মধ্যদিয়ে শুরু হয় স্বরলিপির বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এরপর মঙ্গল শোভাযাত্রা, নারীদের বালিশ খেলা, শিশুদের নাচ, ফ্যশান-শো আর পান্তা-ইলিশ-অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের উপস্থিতে চলে নববর্ষের ওপর আলোচনা। স্বরলিপি শিল্পীগোষ্ঠির শিল্পী ও লন্ডন থেকে আগত শিল্পীদের মনমাতানো পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ