News Bangla 24 BD | প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত—হানিফ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত—হানিফ


প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত। তার বাসা থেকে জয় সম্পর্কিত ‘এফবিআইয়ের গোপন নথি’ উদ্ধার করার মধ্য দিয়ে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলেছেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ

বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্মরণে
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, শফিক রেহমান এখন আর সাংবাদিক নন। তিনি তো অনেক আগে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। সাংবাদিক হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। শফিক রেহমান হত্যাকারী, ষড়যন্ত্রকারী। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্মরণে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় তিনি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন সৈয়দ মহসীন আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা একজন নিঃস্বার্থ সমাজসেবক। আজীবন সাধারণ মানুষের সেবা করে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ