News Bangla 24 BD | তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে-হানিফ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে—হানিফ


তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে এতগুলো (৫৫২৬টি) কেন্দ্রের মধ্যে দু-একটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই নগণ্য, যা শূন্য শতাংশের মধ্যেই আসে বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ।

শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নির্বাচনে কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্ব কমিশনের না, নির্বাচন কমিশনের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, এটি সঠিক না। কেন্দ্রের ভেতর-বাইরে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ