News Bangla 24 BD | কাশিমপুর কারাগারের রক্ষী গুলিতে নিহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অবসরপ্রাপ্ত এক কারারক্ষী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে কিছু দূরে এ ঘটনা ঘটে।

নিহত কারারক্ষীর নাম মো. রুস্তম আলী (৬০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার চড়কগাছিয়া গ্রামের আ. মান্নানের ছেলে। তিনি কাশিমপুর মহিলা কারাগারের কারারক্ষী ছিলেন এবং গত ৪ নভেম্বর অবসরে (এলপিআর) যান বলে জানা গেছে।

কাশিমপুর কারাগার-২-এর জেলার নাশির আহমেদ জানান, কারারক্ষী রুস্তম আলী কারাগারের প্রধান ফটক থেকে আনুমানিক ২৫০ গজ দূরে আহমদ মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকানে বসে ছিলেন। এমন সময় তাকে গুলি করে তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে রুস্তম আলীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে ডাক্তার রঞ্জিত কুমার পাল তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবদুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের বুকে, হাতে এবং গালে ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার জানান, তারা কারাগারের কোয়ার্টারে বসবাস করে। সোমবার সকাল ৯টার দিকে তিনি বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাজার করে বাড়িতে আসেন। আবার সকাল সাড়ে ১০টার দিকে রেশনের চাল বিক্রি করতে বের হয়ে যান।

নিহতের ছোট ভাই শাহ্ আলম জানান, ওই দোকানে বসে থাকা অবস্থায় অন্তত চার রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তিনি আরো জানান, রুস্তম আলীর মাস্টার্সে পড়–য়া নাহিদা আক্তার নামে একটি মেয়ে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ