সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিরিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। এর আগে গণপূর্ত মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছিল।
রিজভী বলেন, জন্মলগ্ন থেকে যথাযোগ্য মর্যাদায় বিএনপি শ্রমিক দিবস পালন করে। এবছর জাতীয়তাবাদী শ্রমিক দল দিবসটিতে সমাবেশের প্রস্তুতি নিয়েছে। সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা করেছে শ্রমিক দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান রিজভী।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 