News Bangla 24 BD | কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা শেখ হাসিনার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা শেখ হাসিনার


কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে তিনি ঢাকায় এসেছেন।

কুয়েতি প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান বিকেল ৫টা ৯ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫.২২ মিনিটে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের কাছে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় একটি ছোট্ট শিশু তাঁকে ফুলের তোড়া উপহার দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারককে এরপর বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের নিকটে স্থাপিত সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়।বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল কুয়েতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে সুসজ্জিত মঞ্চ থেকে কুয়েতের প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে কুয়েতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীকে মন্ত্রী সভার সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কুয়েতের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজি, ডিপ্লোমেটিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনার পর কুয়েতি প্রধানমন্ত্রীকে একটি মটর শোভাযাত্রার মাধ্যমে বিমান বন্দর সড়কে হোটেল লী মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ