News Bangla 24 BD | সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে শবে বরাত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে শবে বরাত


যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।

রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করছেন।

শবে বরাত উপলক্ষে প্রতিটি মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও জিকির-আসকার অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

শবে বরাত উপলক্ষে মুসল্লিরা সারা রাত নফল নামাজ আদায় করছেন। অনেকে রোজা রাখেন। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে অনেকেই হালুয়া-রুটিসহ বিশেষ খাবার বিতরণ করেন।

এদিকে রাজধানীরি বিভিন্ন এলাকায় রুটি, হালুয়া ও অনেক ধরনের খাবার বিক্রি হয়। অনেকেই গরিবদের মাঝে এসব খাবার বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ