News Bangla 24 BD | চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ১২অক্টোবর - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ১২অক্টোবর


বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় চাঁদ দেখা যায়। সেই হিসেবে সোমবার (০৩ অক্টোবর) শুরু হচ্ছে নতুন আরবী বছর, ১৪৩৮ হিজরি। আগামী ১২ অক্টোবর (বুধবার) পালিত হবে পবিত্র আশুরা ((১০ মহররম)।

রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজ উদ্দিন।

তিনি জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১২ অক্টোবর দেশে পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের মানুষেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

এই পৃথিবী সৃষ্টি, হজরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনায় মহররম মাসের ১০ তারিখ অবিস্মরণীয় ও মহিমান্বিত। পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামত মহররমের ১০ তারিখে ঘটবে বলেও ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ