News Bangla 24 BD | টঙ্গীর তুরাগ তীরে ২ ডিসেম্বর শুরু হবে ৫ দিনের জোড় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টঙ্গীর তুরাগ তীরে ২ ডিসেম্বর শুরু হবে ৫ দিনের জোড়


২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার বাদ ফজর দেশের শীর্ষ মুরুব্বীদের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর কহর দরিয়া (তুরাগ) নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হবে ৫ দিনের জোড়। এ উপলক্ষে ইতোমধ্যে ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা প্রস্তুতি কমিটি।

অপরদিকে ১৩ জানুয়ারি ২০১৭ থেকে ১৫ জানুয়ারি ২০১৭ প্রথম পর্ব এবং ২০ জানুয়ারি ২০১৭ থেকে ২২ জানুয়ারি ২০১৭ অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা। ৫ দিনই পাঁচ ওয়াক্ত নামাজের পর চলবে ইসলামের দাওয়াতী কাজের বয়ান। ৬ ডিসেম্বর ২০১৬ বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

২ ডিসেম্বরের জোড় ইজতেমা সফল ভাবে সম্পন্ন করতে বিশ্ব ইজতেমা ময়দানে দেশি-বিদেশি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ