News Bangla 24 BD | তুরাগ তীরে শুরু হলো জোড় ইজতেমা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তুরাগ তীরে শুরু হলো জোড় ইজতেমা


পবিত্র হজ্বের পর সারা বিশ্ব মুসল্লিম জাহানের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হল টঙ্গীর বিশ্ব ইজতেমা। আর এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার ২ ডিসেম্বর বাদ ফজরের নামাজের পর বিশেষ আ’ম বয়ানের মধ্য দিয়ে রাজধানীর সন্নিকটে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আর ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিতব্য ৫ দিন ব্যাপী জোর ইজতেমা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ৪স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে। বিপুল সংখ্যব পুলিশ,র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইজতেমা মাঠের ভেতরে ও তার চারপাশে বিশেষ নজর রাখছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রবেশ গেইটে চেকিংসহ কঠোর নজরধারী করছেন।

এদিকে, আগামী বছর ২০১৭ সালের ১৩ জানুয়ারি টঙ্গী তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আরম্ভ হবে। এটি ৫২তম বিশ্ব ইজতেমা আসর। খবর বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি তথ্য সুত্রের। টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা মো: গিয়াস উদ্দিন আহমেদ গতকাল শুক্রবার দৈনিক আমার সংবাদকে এতথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার টঙ্গী বিশ্বইজতেমা মাঠ সরেজমিন পরির্দশন ও ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসিল্লিদের সাথে আলাপ করে জানা যায়, শুক্রবার বাদ ফজর থেকে বিশেষ আ’ম বয়ানের মধ্য দিয়ে চলতি বছরে টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। এটি ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

এদিকে টঙ্গীতে অনুষ্ঠিতব্য জোড় ইজতেমায় যোগদান করতে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ অনুসারি দলের সদস্যরা বৃহস্পতিবার ও শুক্রবার সকালে টঙ্গীর ইজতেমা মাঠের ভেতরে বিশাল চটের সামিয়ানার নিচে এসে জড়ো হয়েছেন। শুক্রবার জোড় ইজতেমার প্রথম দিন হওয়ার সুবাদে ইজতেমা ময়দানে পবিত্র জুম্মার নামাজ অনুষ্টিত হয়।

জুম্মার নামাজে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এক কাতারে সামিল হয়ে নামাজ আদায় করেন। এছাড়া শুক্রবার সকালে ইজতেমা ময়দানে আ’ম বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। এরপর বাদ যোহর ও আছর সহ ৫ ওয়াক্ত নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা ইসলামের আলোকে বয়ান করেন। নামাজ, রোজা, হজ্ব, যাকাত, তরিকত, হাসিকত, কিয়ামত, হাসর, ইহকাল, পরকাল, দ্বীন, ইসলাম,তিন চিল্লার সাথী, ইজতেমা, ও জোড় ইজতেমার উপরে বয়ান করেন। সমবেত ৩ চিল্লার সাথী ও অংশগ্রহনকারী মুসল্লিরা বয়ান গুলো মনযোগ দিয়ে শুনেন এবং ইবাদ,বন্দেগিরে মশগুল ছিলেন।

এদিকে, টঙ্গীর জোড় ইজতেমা ভালভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা পুলিশ প্রশাসন,গাজীপুর সিটি কর্পোরেশন,টঙ্গী মডেল থানা পুলিশ ও ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫শতাধিক নিরাপত্তা কর্মী দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। প্রবেশ গেইট গুলো চেকপোষ্ট বসানো সহ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলা হয়েছে। ইজতেমা মাঠের উত্তর পাশে কামার পাড়া সড়কে রাস্তার উপর ইজতেমা উপলক্ষে বেশ কিছু অবৈধ দোকানপাট গড়ে তুলেছে স্থানীয় এলাকাবাসি।

ইজতেমার মুরুব্বি মাওলানা মো: মামুন দৈনিক আমার সংবাদকে শুক্রবার জানান, টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় বিগত দিনে শুধু মাত্র ৩ চিল্লাওয়ালা পুরানো সাথীরা অংশ গ্রহন করবেন। পরবর্তীতে তারা জোড় শেষে ইসলামের দাওয়াদের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূল পর্বে তারা আবার একত্রে শরীক হবেন।

টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার দৈনিক আমার সংবাদকে জানান, টঙ্গীতে শুক্রবার থেকে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে পুলিশ,র‌্যাব,ডিবি সহ প্রশাসের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে। ইজতেমা মাঠ ও তার চার পাশে যাতে কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড না হয় সেজন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সর্বদা নিয়োজিত আছেন। প্রায় ৫শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জোড় ইজতেমায় নিরাপত্তা নিয়ে দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সুত্রে জানা যায়, আগামী বছর ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্প নগরী টঙ্গী মডেল থানার তুরাগ নদীর তীরে প্রতি বছরের মত সুবিশাল চটের সামিয়ানার নিচে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হবার পর ৪ দিন একটানা বিরতী দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্টিত হবে। আর এই আখেরী ম্নোাজাতে দেশী বিদেশী মুসল্লি,তাবলিগ অনুসারী,বাংলাদেশ সহ বিশ্বের প্রায় শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ আখেরী মোনাজাতে শরীক হবেন বলে ধারনা করছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ