পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমা শেষ হচ্ছে মঙ্গলবার
বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতের আয়োজনে গত শুক্রবার ভোর থেকে আ’ম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। সোমবার ছিল জোড় ইজতেমার চতুর্থ দিন। পবিত্র হজ্বের পর সারা বিশ্বের মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ এই বিশ্বইজতেমা। প্রতি বছরের ন্যায় এবারো জোড় ইজতেমা অনুষ্টিত হচ্ছে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর ) দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমার সমাপ্তি হবে। এছাড়া পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমা ভালভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যব পুলিশ,র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইজতেমা মাঠের ভেতরে ও তার চারপাশে বিশেষ নজর রাখছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রবেশ গেইটে চেকিংসহ কঠোর নজরধারী করছেন। গতকাল সোমবার জোড় ইজতেমায় এ পর্যন্ত ৩ জন মুসল্লি মারা গেছেন।
টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির এক মুরুব্বি নাম প্রকাশ না করার শর্তে সোমবার জানান, ভারতীয় মাওলানা জমশেদ সাহেব মঙ্গলবার পাঁচ দিন ব্যাপী জোড় ইজতেমার শেষ দিনের মোনাজাত পরিচালনা করবেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 