News Bangla 24 BD | সিলেটে ইজতেমা মাঠে লাখো মুসল্লীর জুমার নামাজ আদায় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সিলেটে ইজতেমা মাঠে লাখো মুসল্লীর জুমার নামাজ আদায়


তাবলীগ জামাতের সিলেট বিভাগীয় ইজতেমা মাঠে শুক্রবার লক্ষাধিক মুসল্লী এক সাথে জুমার নামাজ আদায় করলেন। আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লীরাও।
শুক্রবার ওই ইজতেমা মাঠেই লাখো মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ আদায় করেন সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান। শুক্রবার সকাল থেকেই বিপুল সংখ্য মুসল্লী ইজতেমা ময়দানে এসে জড়ো হতে থাকেন। জিকির-আসকারে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। এক পর্যায়ে ইজতেমা ময়দান রূপ নেয় জনসমুদ্রে। ইজতেমা ময়দানে ওয়াজ-নসিহতও চলে।

এদিকে, জুমার নামাজকে ঘিরে ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহানগর পুলিশের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে স্পেশাল ব্রাঞ্চ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ