News Bangla 24 BD | ইজতেমা : সিলেটের ইতিহাসে বৃহত্তম জামায়েত কাল থেকে শুরু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইজতেমা : সিলেটের ইতিহাসে বৃহত্তম জামায়েত কাল থেকে শুরু


আফরোজ খান : সিলেটের ইতিহাসে বৃহত্তম মুসিলম জামায়েত কাল থেকে শুরু হচ্ছে। এর আগে এরকম বড় মুসলিম জমায়েত সিলেটে হয়নি। সর্বশেষ ১৯৮৪ সালে সিলেটে ইজতেমা অনুষ্ঠিত হলে এবারের মত ১০/১২ লাখ মানুষ সমবেত হননি। ২৯ ডিসেম্বর বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ৩১ ডিসেম্বর শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। তিনদিনের এই ধর্মীয় জামায়াত দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সুনামগঞ্জ-তেমুখি বাইপাস সড়কের পাশের মাঠে সিলেট জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।

ঢাকার টংগীতে প্রতিবছর বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামায়, দু’দফায় বিশ্ব ইজতেমা আয়োজন করেও স্থান সংকুলান হচ্ছে না। তাই বিভাগ ভিত্তিক ইজতেমার অংশ হিসেবে, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে লতিপুর- খিদিরপুর এলাকার ইজতেমা আয়োজন করা হয়েছে।
লাখো মুসল্লির স্থান সংকুলানের জন্য ইজতেমা মাঠে সাড়ে ৯ লাখ বর্গ ফুট জুড়ে সামিয়ানা টানানো হচ্ছে। স্থাপন করা হয়েছে ১০টি গভীর নলকূপ, ওজু ও গোসলের জন্য ১২টি হাউজ, পয়নিষ্কাসনের জন্য বসানো হয়েছে ১৮০০ অস্থায়ী টয়লেট। আর নিরবিচ্ছিন্ন বিদ্যুত সর্বরাহের জন্য থাকছে দুটি অস্থায়ী ট্রান্সমিটার।
ইজতেমায় বিদেশী অতিথিদের থাকার জন্য ৩টি আলাদা টিনের শেডও তৈরি করা হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এরইমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। তিন দিন ইমান ও আমলের ওপর বয়ান শেষে ৩১ ডিসেম্বর মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতেমা।

ইজতেমার সকল সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করবে সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম।

সিলেটে অনুষ্ঠিতব্য ইজতেমায় বয়ান করবেন ভারতের দিল্লি ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মরুব্বীগন।মুসল্লিদের কলরব আর ‘আমিন’ ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে এবার মুখরিত হবে আধ্যাত্মিক রাজধানী সিলেট। এ ইজতেমায় অন্তত ১২ লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

বিগত বেশ কয়েক বছর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আর্থিক সহযোগীতায় ইজতেমার মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সকল প্রকার ওষধ দেওয়া প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ