আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হল সিলেটের ইজতেমা
ইজতেমা মাঠ থেকে ফিরে আফরোজ খান : সিলেটের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। শনিবার (৩১ ডিসেম্বর) হেদায়েতি বয়ান শেষে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ পর্যন্ত এই আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরুব্বি মাওলানা রবিউল হক। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হয়েছে।
ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে বাতাসে ভিন্ন রকম সূরের আবহ সৃষ্টি করে।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঠান্ডা উপেক্ষা করে লাখো মুসল্লি হেঁটে, বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমাস্থলে সমবেত হন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা স্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি বাইপাস সড়ক, আশেপাশের রাস্তা ও গ্রামে অবস্থান নেন। এছাড়া বিপুলসংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান নেন।
সিলেটের দক্ষিন সুরমার লতিপুর-খিদিরপুর মাঠে আয়োজিত তাবলীগ জামাতের তিনদিনব্যাপী এ সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইজতেমা আখেরি অনুষ্ঠিত হয়।
ইজতেমার প্রথম দিন বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিলেট জেলা ইজতেমা। শুরুতে বয়ান করেন সুনামগঞ্জের তাবলিগ জামাতের আমীর মাওলানা আনোয়ার হোসেন।
শুরু থেকেই ইজতেমা এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলো পুলিশ প্রশাসন। শনিবার আখেরি মোনাজাত উপলক্ষেও নেয়া হয় বাড়তি নিরাপত্তা। চার স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। জানা গেছে, মোনাজাতের পর দেশি-বিদেশি মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান করবে।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন 