News Bangla 24 BD | তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু


বিশেষ প্রতিনিধি : হজের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি ২০১৭ইং শুরু হবে। বিশ্ব তাবলিগ জামাত আয়োজিত ৫২তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিশ্ব ইজতেমার প্রাক্কালে যাবতীয় প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।

এ ব্যাপারে ইজতেমা প্রস্তুতি কমিটির মুখপাত্র মাওলানা এম গিয়াস উদ্দিন বলেন, ইজতেমা মাঠের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, বাথরুম এবং লাউডস্পিকার বসানোসহ শতভাগ কাজ সম্পন্ন হবে। ’

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যাত্রী পরিষেবায় বিআরটিসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিভিন্ন রুটে মোট ২২৮টি বাস ইজতেমার যাত্রীদের পরিবহন করবে। এ ছাড়াও বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ইজতেমার যাত্রী পরিবহন করবে।

তিনি আরো বলেন, পাশাপাশি জোয়ার শাহাবা বাস ডিপোতে বিআরটিসি প্রধান কার্যালয়ে দুইটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যে কেউ ৯৫৬৪৩৬১ ও ৮৯০০৬৫৫ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হবে এবং ১৫ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৪ দিন বিরতির পর ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং শেষ হবে ২২ জানুয়ারি।

ইজতেমা প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, রাজবাড়ী, শরীয়তপুর, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাট, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বি-বাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এবং বাগেরহাটের মুসল্লিরা অংশ নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ