News Bangla 24 BD | বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়


দেশের সর্ববৃহৎ জুমার নামাজ বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি ) কয়েক লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার লাখো লাখো মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন।

ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দান অভিমুখে। এছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হন। জুমার নামাজে অংশ নিতে আগে থেকেই অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় আত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন।

বৃহত্তর এই জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক। ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা জায়গাসহ মুসল্লিরা কামারপাড়া সড়ক ও অলিগলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

এর আগে, র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ওবায়দুল খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি উর্দুতে আম বয়ান করেন তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির হোসেন।

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিরা জেলাওয়ারি নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আগামী ১৫ জানুয়ারি প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ