আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল রবিবার শেষ হচ্ছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বর্তমানে ইজতেমা ময়দান এলাকাজুড়ে এক পুণ্যময় পরিবেশ বিরাজ করছে। দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ প্রার্থনা করে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে এবং ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বহু কাঙ্গিত এই আখেরি মোনাজাতে লাখ লাখ ধর্ম প্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামীনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করবেন। নিজ নিজ গুনাহ্ মাফ ও আত্মশুদ্ধি ও ইবাদত বন্দেগী করতে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লি অবস্থান নিচ্ছেন।
শনিবার বাদ ফজর থেকে আল্লাহ পাকের অশেষ মহিমায় আবেগ-অপ্লুত লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে তুরাগ নদের তীর। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন হাজার হাজার মুসল্লি।
প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ২০ সহস্রাধিক মুসল্লিসহ প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নিবেন বলে অনুমান করা হচ্ছে।
ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করেছে। সিসি ক্যামেরা মাধ্যমে সার্বিক নিরাপত্তা কন্ট্রেল রুম থেকে মনিটরিং করা হচ্ছে। খিত্তায় খিত্তায় সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনী সদস্যরা অবস্থান করছেন। জানা গেছে, পুলিশ ও র্যাব সদস্যরা ৫টি করে স্তরে বিভক্ত হয়ে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, নৌ-টহল, চেকপোষ্ট। দুই পর্বে প্রায় ১২ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকছেন।
বিশ্ব ইজতেমা প্রথম দফায় তিন দিনব্যাপী মুসলিম বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম জমায়েতের শেষ দিনে রোববারের আখেরি মোনাজাতে শামিল হতে শনিবার ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, ভৈরব, সাভার, মানিকগঞ্জ, কালিয়াকৈর,কালীগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমা ময়দানে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, জীপ, কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে ইজতেমা ময়দানের দিকে ছুটে আসছেন।
এছাড়া কাল ভোর থেকেই রাজধানীর খিলতেস্থ বিশ্বরোড থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। আগামীকাল ঢাকা থেকে আরো বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলপথ বিভাগ।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 