News Bangla 24 BD | শ্রীপুরে বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধান তুলে নিতে গনজমায়েত - News Bangla 24 BD
News Head

শ্রীপুরে বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধান তুলে নিতে গনজমায়েত


????????????????????????????????????
????????????????????????????????????

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
চাইল্ড রাইটস অ্যডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশের উদ্দোগে ১৮ জানুয়ারী বুধবার বিকেলে শ্রীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাল্য বিবাহ নিরোধ আইন ১৬ এর খসড়া ও এর বিশেষ বিধান তুলে নেয়ার দাবীতে গনজামায়েত অনুষ্ঠিত হয়েছ। এতে অংশ নেন স্থানীয় সুশীল সমাজ যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য/সদস্যা,স্কুল/কলেজের ছাত্র-ছাত্রী,অভিবাবক ও শিক্ষকবৃন্দ।
গনজমায়েতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের উদ্দেশ্য করে স্থানীয় সুশীল সমাজ ও সকলের দাবী সম্বলিত প্রতিবেদন পাঠ করেন শ্রীপুর যুব ফোরমের সদস্য ও বাল্য বিবাহ নিরুধ কর্মী সাহিদা আক্তার স্বর্ণা। লিখিত বক্ত্যব্যে স্বর্ণা বলেন,বাল্য বিবাহ নিরোধ আইনে ১৮ বছরের কম বয়সের মেয়েদের অপ্রাপ্ত শিশু হিসেবে বলা আছে। আর সংশোধীত ২০১৬ এর বিশেষ বিধানে বিয়ের বয়সের কোন সীমা ঠিক করে দেয়া নেই। একই সাথে“শিশুর সর্বোত্তম স্বার্থ” বিষয় উল্লেখ করে কি বুঝানো হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাক্ষা নেই। তা ছাড়া বিশেষ পরিস্থিতিতে মা-বাবাকে আদালত থেকে অনুমতির বিষয় উল্লেখ থাকলেও অনুমতির বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। এখানে শিশুর মতামতের বিষয়ে কিছুই উল্লেখ নেই যা শিশু অধিকারের পরিপন্থী। আইনটিতে ১৮ বছরের কম বয়সী সকল মেয়ে অপ্রাপ্ত বয়স্ক এ বিধানটি বাতিল কিনা এ বিষয়টি সুনিদিষ্ট করতে এবং বিষয়টি কোন মান দন্ডে বিবেচ্চ হবে তা বিবাহ রেজিস্ট্রেশন আইন ও এর বিধিমালার মাধ্যমে সমাধানের দাবী করা হয়।


 

এ বিভাগের অন্যান্য সংবাদ