News Bangla 24 BD | ক্যামডেন মেয়র নাদিয়া শাহকে মেট্রোপলিটন চেম্বারের সংবর্ধনা - News Bangla 24 BD
News Head

ক্যামডেন মেয়র নাদিয়া শাহকে মেট্রোপলিটন চেম্বারের সংবর্ধনা


সিলেট সফররত ব্রিটেনের ক্যামডেন সিটির মেয়র নাদিয়া শাহ’র নেতৃত্বে আগত প্রতিনিধি দলকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চেম্বার কনফারেন্স হলে এই সংবর্ধনা দেয়া হয়।
প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন- ক্যামডেন সিটির ডেপুটি মেয়র রিচার্ড কটন, লিডার অব ক্যামডান সারা হাইওয়ার্থ, ক্যামডেন সিটির কাউন্সিলর শিলি জিমসন, ক্যামডেন কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার হিথার জনসন, মেয়র এসকট রোকসানা হক, মেয়ার কনসট জলিল শাহা, ক্যাবিনেট মেম্বার জর্জিও গøাউড, কাউন্সিলর সিলি জিমসন, কমিউনিটি লিডার ও ব্যবসায়ী মি. আব্দুস সামাদ ও মি. মোসাব্বির করিম সাব্বির।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন- ১ম সহ-সভাপতি হাসিন আহমদ, সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক আব্দুল জব্বার জলিল, শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা খায়রুল হোসেন, তাহমিন আহমদ, হুরায়রা ইফতার হোসেন, সুমেয়াত নুরী চৌধুরী, কাজী মকবুল হোসেন, খলিলুর রহমান মাছুম, অনুপ কুমার দেব, মো. মুহিতুল বারী রহমান, জিয়াউল গণী আরেফীন।
সভা পরিচালনা করেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোয়াম্মির হোসেন চৌধুরী।
মেয়র নাদিয়া শাহ এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বারের সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্য হাসিন আহমদ মেয়র নাদিয়া শাহ’কে ধন্যবাদ জানান। সেই সাথে বাংলাদেশ ও ব্রিটেনের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধনের জন্য কাজ করার আহŸান জনান।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- লিডার অব ক্যামডেন সারা হাইওয়ার্থ, ড. আহমদ আল কবির, হিথার জনসন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ