News Bangla 24 BD | শ্রীপুরে ছাত্রলীগের ব্যতিক্রমী প্রতিষ্ঠা বার্ষিকী পালন - News Bangla 24 BD
News Head

শ্রীপুরে ছাত্রলীগের ব্যতিক্রমী প্রতিষ্ঠা বার্ষিকী পালন


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
শ্রীপুর পৌর শহরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

উপজেলা ছাত্রলীগ ২১ জানুয়ারী শনিবার শ্রীপুর পৌরমুক্তমঞ্চে ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

এ উপলক্ষ্যে শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কের দুপাশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জাকিরুল হাসান জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদ, বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাও: রফী উদ্দিন ও হযরত মাও: হাফেজ সাদিকুর রহমান সাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ