ঝিনাইদহে এসিল্যান্ড উসমান গনি ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি। মেলার শেষ দিনে অতিথিবৃন্দ তার হাতে এ পুরস্কার তুলে দেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঝড়ষাব SOLVE-A THON প্রতিযোগিতায় এবং শ্রেষ্ঠ ইনোভেশন অফিসার হিসেবে তিনি পুরস্কার ও সনদপত্র পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক। এসিল্যান্ড উসমান গনি’র এ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩ 