ঝিনাইদহে জনদুর্ভোগে ২০ গ্রামের মানুষ এলজিইডির রাস্তার বেহাল দশায়
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বিষয়খালী বাজার থেকে কুতুব পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এখন ভগ্নদশা। রাস্তার অবস্থা এতাটাই করুন যে ভয়ে শহরের মানুষ কেও গ্রামে ফিরতে চান নাা। জরুরী ভাবে কোন রোগী ওই রাস্তায় পরিবহন করা অসম্ভব ! এলাকার মানুষের ভাষ্যমতে ২/৩ জন নারীর সন্তান জন্মেছে এই সড়কের মাঝ পথে।
স্থানীয় মেম্বর আতিকুর রহমান জানান, প্রায় ২০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে গান্না বাজার, নগরবাথান, বাজারগোপালপুর ও ডেফলবাড়িসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। আর কেশবপুরসহ ছয় গ্রামের মানুষ বসবাস করেন রাস্তার আশেপাশে। অটো ভ্যান, ইজিবাইক ও নছিমন করিমন চলে সড়কটিতে দুই শাতাধীক। কিন্তু কারো যাত্রাই আরামদায়ক নয়। সবাই ঝুকিপুর্ন ভাবে চলাচল করেন।
এলাকার আরেক মেম্বর হাজী জালাল উদ্দীন বলেন, রাস্তাটি এলজিইডি এইচবিবি করেছে ৫/৬ বছর আগে। সংস্কার না করায় চার কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত আর খানা খন্দকে ভরে গেছে। দুই কিলোমিটার পিচ করা হলেও বাকী রাস্তা ক্রমশ গ্রামবাসির জন্য ঝুকিপুর্ন হয়ে উঠেছে।
এলাকার বাসিন্দা বসির আহম্মেদ জানান, রাস্তাটি দ্রুত করা না হলে আসন্ন বসর্অ মৌসুমে গ্রামবাসির ভোগান্তির শেষ থাকবে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, গ্রামের কিছু কিছু রাস্তা রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে করা হলেও তা রক্ষানাবেক্ষনের জন্য কোন বরাদ্দ নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩ 