সিলেটে টিলা ধসে প্রাণ গেল দুই শ্রমিকের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলা (শারপিন টিলা নামে পরিচিত) ধসে দুই শ্রমিক মারা গেছেন।
সোমবার সকালে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের সময় তারা মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকা দুর্গম হওয়ায় বিস্তারিত জানা যায়নি।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, টিলা ধসে মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী শাহ আরেপিন টিলা খুঁড়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। তবু দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে 